বাড়িওয়ালা-ভাড়াটিয়ার পরকীয়া, লোকলজ্জায় একসঙ্গে আত্মহত্যা

০৭ জুলাই ২০২২, ০৯:৪৮ PM
নারায়ণগঞ্জ বন্দর থানা

নারায়ণগঞ্জ বন্দর থানা © সংগৃহীত

নারায়ণগঞ্জে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার পরকীয়ার বিষয়টি জানাজানি হওয়ার ঘটনায় লোকলজ্জার ভয়ে একসঙ্গে বিষপানে আত্মহত্যা করেছেন তারা। বৃহস্পতিবার (৭ জুলাই) বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দীপক চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার দিবাগত রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের উত্তর নিশং গ্রামে এ ঘটনা ঘটে। 

আত্মহত্যা করা ব্যক্তিরা হলেন- বাড়িওয়ালা এমদাদ হোসেন ওরফে ইমরান (৪৮) ও ভাড়াটিয়া শিল্পী সূত্র ধর ওরফে বৃষ্টি (২৬)। শিল্পী সূত্র ধর কলাগাছিয়া ইউনিয়নের চন্দ্র সূত্র ধরের স্ত্রী ও এমদাদ হোসেন ইমরান একই ইউনিয়নের উত্তর মহনপুর এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, গত দুইমাস ধরে শিল্পী ও তার স্বামী এমদাদের বাড়িতে ভাড়া থাকেন। এই সময়ে এমদাদের সঙ্গে শিল্পীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি বাড়িওয়ালার স্ত্রীসহ স্থানীয়রা বুঝতে পারেন। এ নিয়ে বাড়িওয়ালা এমদাদ ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়।

পুলিশ আরও জানিয়েছে, এর জের ধরে লোকলজ্জায় এমদাদ ও শিল্পী গভীর রাতে একসঙ্গে বিষপান করেন। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাদেরকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দীপক চন্দ্র সাহা জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা করা হয়েছে।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close