টোল না দিয়ে পদ্মা সেতু পার, অতপর...

০৭ জুলাই ২০২২, ০৫:৩৩ PM
পদ্মা সেতু ও মোটরসাইকেল

পদ্মা সেতু ও মোটরসাইকেল © ফাইল ছবি

টোল না দিয়ে মোটরসাইকেল দিয়ে পদ্মা সেতু পার হওয়ায় খালেদ মাহফুজ (২২) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে সেতুর জাজিরা প্রান্ত থেকে তাকে আটক করা হয়। পরে পদ্মা দক্ষিণ থানায় হস্তান্তর করা হয় ওই যুবককে। বর্তমানে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

খালেদ মাহফুজ নড়াইলের নরাগাতি থানার পানিপারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সেনাবাহিনীর সদস্যরা একটি মোটরসাইকেলসহ খালেদ মাহফুজকে থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, মাওয়া প্রান্তে টোল না দিয়ে মোটরসাইকেল নিয়ে সেতু অতিক্রম করে জাজিরা প্রান্তে আসেন খালেদ মাহফুজ। জাজিরা প্রান্তে আসলে সেনাবাহিনীর টহল দল তাকে আটক করে।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close