ভোক্তা অধিকারের মহাপরিচালকের কফিতে মরা মাছি, জরিমানা ৫০ হাজার

০৬ জুলাই ২০২২, ১০:২৮ PM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম শফিকুজ্জামানের কফির কাপে মাছি পাওয়ায় বরিশালের থ্রি স্টার মানের একটি হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (০৬ জুলাই) শুনানি শেষে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ সোয়াইব বলেন, গত ২ জুন বরিশালের অভিজাত হোটেল গ্র্যান্ড পার্কে এক কাপ কফি অর্ডার করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। এ সময় তিনি কফির কাপে একটি মরা মাছি পড়ে থাকতে দেখেন।

আরও পড়ুন: মোবাইলে লুডু, ক্যারাম, তাস খেললে ১০ হাজার টাকা জরিমানা

‘‘এ ঘটনায় তিনি ঢাকার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগে করেন। যেহেতু বরিশালের ঘটনা তাই অভিযোগটি ঢাকা থেকে বরিশাল ভোক্তা অধিকারের কাছে পাঠানো হয়।’’

তিনি আরও বলেন, আজ বিকেল সাড়ে ৪টায় শুনানি শেষে হোটেল কর্তৃপক্ষ সরবরাহ করা কফিতে মরা মাছি থাকার বিষয়টি স্বীকার করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. সেলিম হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close