ক্লাস থেকে বের করে দেওয়ায় ছাত্রীর আত্মহত্যা

২৯ জুন ২০২২, ১০:১৯ PM
স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ © প্রতীকী ছবি

কুমিল্লার লাকসামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৯ জুন) উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সিংজোড় পূর্বপাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। 

ক্লাস থেকে বের করে দেওয়ায় ওই ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করছে পরিবার। নিহতের নাম ঊর্মী আক্তার অহনা (১৪)। সে উপজেলার ইছাপুরা সেন্ট্রাল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী।

নিহতের চাচা দেলোয়ার হোসেন বলেন, মঙ্গলবার ক্লাসের ফাঁকে এক বন্ধুর সঙ্গে কথা বলে। এ ঘটনায় বিদ্যালয়ের এক শিক্ষক তাকে বকাঝকা করেন। এ সময় কাঁদতে কাঁদতে বাড়িতে এসে তার থাকার কক্ষের দরজা বন্ধ করে দেয়। পরে জানালা দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে। স্থানীয়দের সাহায্যে স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইছাপুরা সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক আবুল ফয়েজ দাবি করেন, মঙ্গলবার ওই ছাত্রী স্কুলে না এসে নতুন রাস্তায় আড্ডা দেয়। এ ঘটনায় স্যার তাকে বকা দেন এবং অভিভাবকদেরও বিষয়টি জানান।

লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, পুলিশ নিহতের লাশের প্রাথমিক রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence