প্রেমিকের আত্মহত্যা, বিশ্ববিদ্যালয় ছাত্রী গ্রেপ্তার

২৫ জুন ২০২২, ০৮:৫১ AM
সুরাইয়া ইসলাম মি‌ম  ও প্রমিজ নাগ

সুরাইয়া ইসলাম মি‌ম ও প্রমিজ নাগ © সংগৃহীত

খুলনায় বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রমিজ নাগের (২২) আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়েরকৃত মামলায় তার প্রেমিকা সুরাইয়া ইসলাম মি‌মকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (২৪ জুন) নড়াইলের মাসুম‌দিয়া এলাকার এক আত্মীয়ের বা‌ড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মিম নড়াইলের কা‌লিয়া উপজেলার বাবুপুর গ্রামের মো. আবুল কালাম আজাদের মেয়ে। সে নর্দান বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, মিম ও প্রমিজ নাগ একই বিভাগের পড়ালেখা করতেন। একই বিভাগে পড়ার কারণে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের এ সম্পর্ক দীর্ঘ দিনের। মিম প্রায়ই প্রমিজ নাগের ভাড়াবাড়িতে এসে দীর্ঘক্ষণ অবস্থান করার পর ওই বাসা থেকে বের হয়ে যেত। গত ২০ জুন তাদের সর্ম্পকের ফাটল ধরে। ওই দিন তাদের উভয়ের মধ্যে ববাকবিতণ্ডা হয়। 

আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে করোনা: শিক্ষা প্রতিষ্ঠান কি আবারও বন্ধ হবে?

এই জের ধরে গত ২২ জুন নগরের সোনাডাঙ্গা থানাধীন সিটি ইন হোটেলের পেছনের একটি বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন প্রমিজের ভাই প্রীতিশ কুমার নাগ বাদী হয়ে মিমের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে সোনাডাঙ্গা থানায় মামলা করেন। 

এ প্রসঙ্গে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানা পুলিশের এসআই হর‌সিৎ বলেন, প্রমিজ নাগের আত্মহত্যার সংবাদ শুনে ‌মিম নড়াইলে পা‌লিয়ে যায়। বি‌ভিন্ন সংবাদ মাধ্যমে আত্মহত্যার সংবাদ প্রচার হওয়ার পর বা‌ড়ি থেকে মাসুম‌দিয়া এলাকায় নিকট এক আত্মীয়ের বা‌ড়িতে আত্ম‌গোপনে থাকে সে। ওই ছাত্রের আত্মহত্যার বিষয়‌টি আলোচনায় আস‌লে র‌্যাব ৬ এর এক‌টি দল পু‌লিশের পাশাপা‌শি তদন্ত শুরু ক‌রে। এক পর্যায়ে উন্নত প্রযু‌ক্তি ব‌্যবহার ক‌রে র‌্যাব তাকে মাসুম‌দিয়া থেকে গ্রেপ্তার করে।

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence