প্রাইভেটকারে তুলে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২২ জুন ২০২২, ১১:৫১ PM
ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার © প্রতীকী ছবি

বিয়ের প্রলোভনে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুন) সকালে উপজেলার নোয়াদ্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়অ

গ্রেপ্তার মো. অপু (২২) নোয়াদ্দা গ্রামের শহিদ মিয়ার ছেলে এবং সাতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। এই ঘটনায় মেয়েটির বাবা মঙ্গলবার (২২ জুন) আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছেন।

তিনি মামলায় অভিযোগ করেন, তার নবম শ্রেণি পড়ুয়া মেয়ে (১৭) পুরিন্দা এলাকায় স্কুলে আসা-যাওয়ার পথে পার্শ্ববতী নোয়াদ্দা গ্রামের অপু প্রায়ই উত্ত্যক্ত করতেন। এক পর্যায়ে মেয়েটি তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। অপু বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে গিয়ে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।

অভিযোগে বলা হয়, গত ১০ মে সকাল সাড়ে ১০টার দিকে মেয়েটি পুরিন্দা কেএম সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে অপু বিদ্যালয়ের সামনে থেকে তার প্রাইভেটকারে তুলে তাদের বাড়ির পাশে বালুর মাঠে নিয়ে যান। সেখানে প্রাইভেটকারের ভেতর তাকে ধর্ষণ করেন।

মেয়েটির বাবা অভিযোগে আরও বলেন, এ সময় মেয়েটি কান্নাকাটি করলে অপু তাকে এক সপ্তাহের মধ্যে বিয়ে করবেন বলে অশ্বস্ত করে চলে যান। কিন্তু সম্প্রতি মেয়ে বিয়ের কথা বললে অপু বিয়ে করবেন না বলে জানান।

মঙ্গলবার মেয়েটি এ ঘটনা পরিবারকে জানালে তার বাবা বাদী হয়ে অপুকে আসামি করে আড়াইহাজার থানায় অভিযোগ দায়ের করেন বলে অভিযোগে বলা হয়। এরপর আড়াইহাজার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

আড়াইহাজার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজিজুল হক হাওলাদার বলেন, থানায় ধর্ষণ মামলা করেছেন ওই ছাত্রীর বাবা। এরপর পুলিশ অপুকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। আসামিকে নারায়ণগঞ্জ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence