বাসর ঘর থেকে টয়লেটে যাওয়ার কথা বলে বেরিয়ে উধাও নববধূ

২২ জুন ২০২২, ০৮:৪৭ AM
টয়লেটে যাওয়ার কথা বলে এক নববধূ নিখোঁজ হয়েছেন

টয়লেটে যাওয়ার কথা বলে এক নববধূ নিখোঁজ হয়েছেন © প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে বাসর রাতে টয়লেটে যাওয়ার কথা বলে জুলেখা বেগম (২২) নামে এক নববধূ নিখোঁজ হয়েছেন। অনেক স্থানে খোঁজাখুঁজি করেI নববধূর হদিস না পাওয়া যায়নি।এ ঘটনায় তার স্বামী ইব্রাহিম মিয়া মঙ্গলবার দুপুরে নিখোঁজ জিডি করেছেন।

এর আগে গত শনিবার ভোর ৫টায় বন্দরের একরামপুরস্থ স্বামীর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ওই নববধূ। জুলেখা বেগম একই এলাকার আব্দুল হক মিয়ার মেয়ে।

জিডি সূত্রে জানা গেছে, গত ১৭ জুন শুক্রবার বন্দর থানার একরামপুর এলাকার ইব্রাহিম মিয়া একই এলাকার জুলেখা বেগমকে বিয়ে করেন। বাসর রাতে স্বামী ইব্রাহিমকে টয়লেটে যাওয়ার কথা বলে জুলেখা বেগম ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হয়।

আরো পড়ুন: কার্যালয়ের বাথরুমে প্রাণিসম্পদ কর্মকর্তার ঝুলন্ত লাশ

অনেক খোঁজাখুঁজি করে তার হদিস না পেয়ে ইব্রাহিম মিয়া বাদী হয়ে নিখোঁজ জিডি করেন। পুলিশ নববধূকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে। বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬