মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানিতে আদালতে পরীমনি

১৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ AM
পরীমনি

পরীমনি © সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিতে ঢাকার আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ তার উপস্থিতিতে এ শুনানি হওয়ার কথা রয়েছে।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে এবং এতে পরীমনি আদালতে উপস্থিত রয়েছেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমনি। পরে তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির জন্য ১৭ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। র‍্যাবের দাবি, ওই অভিযানে তাঁর বাসা থেকে বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র‍্যাব। পরে ওই মামলায় গ্রেপ্তার হন পরীমনি। পরবর্তী সময়ে জামিনে মুক্তি পান তিনি।

এ মামলায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে ২০২২ সালের ৫ জানুয়ারি অভিযোগ গঠনের আদেশ দেন বিচারিক আদালত। মামলার অন্য দুই আসামি হলেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তাঁর খালু কবীর হোসেন হাওলাদার।

তবে অভিযোগ গঠনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। হাইকোর্ট ওই আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেন। পরবর্তী সময়ে মামলায় অভিযোগ গঠনের বিষয়ে নতুন করে আদেশের প্রক্রিয়া শুরু হয়। এর ধারাবাহিকতায় আজ অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

প্রাথমিকর শূন্য পদে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের দাবিতে ম…
  • ১৭ নভেম্বর ২০২৬
৫ আগস্ট পালিয়ে আর ফেরেননি, চাকরিচ্যুতির আগে শেষ নোটিশ কুবি …
  • ১৭ নভেম্বর ২০২৬
মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানিতে আদালতে পরীমনি
  • ১৭ নভেম্বর ২০২৬
নারী রিসিপশনিস্ট নিয়োগ দেবে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ …
  • ১৭ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক
  • ১৭ নভেম্বর ২০২৬
স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ১৭ নভেম্বর ২০২৬