কার্যালয়ের বাথরুমে প্রাণিসম্পদ কর্মকর্তার ঝুলন্ত লাশ

২১ জুন ২০২২, ০১:০৯ PM
 ওয়ালিউর রহমান আকন্দ

ওয়ালিউর রহমান আকন্দ © ফাইল ছবি

রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের পরিচালক ওয়ালিউর রহমান আকন্দের (৫৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুন) দুপুরে অফিস সংলগ্ন জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয় তলার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

অফিস সহায়ক বদিউজ্জামান জানান, মঙ্গলবার সকালে স্যারের দেরি দেখে তাকে ডাকতে যাই। এসময় দরজা খোলা অবস্থায় ভেতরে ঢুকে বাথরুমে ঝর্ণার সঙ্গে গামছা পেঁচানো ঝুলন্ত লাশ দেখে চিৎকার করলে অন্যরা ছুটে এসে পুলিশে খবর দেন।

রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। অফিস এবং পারিবারিক সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগ: লাশ
‘গ্রুপ অব ডেথে’ বাংলাদেশ
  • ০২ অক্টোবর ২০২৬
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০২ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত শেরপুরের জয়া বণিক
  • ০২ অক্টোবর ২০২৬
ব্র্যাকের চাকরি ছেড়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মিথিলা
  • ০২ অক্টোবর ২০২৬
মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬