মাদ্রাসায় যাবে না বলে ছাত্রের কান্নাকাটি, কারণ জেনে ৯৯৯ এ ফোন

১৫ জুন ২০২২, ০৩:০৮ PM
দারুন নাঈম দাখিল মাদ্রাসা

দারুন নাঈম দাখিল মাদ্রাসা © ফাইল ছবি

মাদ্রাসায় অধ্যয়নরত এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে সোহরাব হোসেন (২৪) নামে এক শিক্ষককে আটক করেছে দাউদকান্দি মডেল পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) রাতে উপজেলার গৌরীপুর ইউপি সড়কের নাসির টাওয়ারের দারুন নাঈম দাখিল মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

ওই ছাত্রের মা বলেন, দীর্ঘদিন ধরে আমার ছেলেকে মাদ্রাসার শিক্ষক সোহরাব হোসেনর ভয় দেখিয়ে বলাৎকার করে আসছিল। সে ভয়ে কাউকে কিছু বলেনি। মঙ্গলবার বাসায় এসে কান্নাকাটি করছিল। সে বলছিল আর মাদ্রাসায় যাবে না। কারণ জানতে চাইলে বলাৎকারের বিষয় খুলে বলে। পরে ৯৯৯ ফোন করলে পুলিশ তাকে আটক করে নিয়ে আসে।

দারুন নাঈম মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম জানান, শিক্ষক সোহরাব হোসেন রমজানের ঈদের পর আমাদের প্রতিষ্ঠানের নাজেরা বিভাগে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছিল।

তিনি চৌদ্দগ্রাম উপজেলার হেলালনগর গ্রামের জাকির হোসেনের ছেলে। ঘটনার পর তার নিয়োগ বাতিল করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার এসআই হারিসুল হক জানান, মাদ্রাসায় পড়া এক ছাত্রকে বলাৎকার করার অভিযোগে শিক্ষক সোহরাব হোসেন নামে একজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক বলাৎকারের বিষয় স্বীকার করেছেন। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence