বন্ধুরা সাতরিয়ে উঠল তীরে, ফিরল না তানিম

১৪ জুন ২০২২, ১০:৪২ AM
নিহত ছাত্র তানিম সিদ্দিকী

নিহত ছাত্র তানিম সিদ্দিকী © সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় ভাটেরা স্বামীর এলাকায় হাকালুকি হাওর থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। নৌকা ডুবিতে নিখোঁজের ৫ ঘন্টা পর তার লাশ পাওয়া যায়। সোমবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ভাটেরা ইউনিয়নের স্বামীর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, নিহত ছাত্র তানিম সিদ্দিকীসহ (১৯) ১০-১২ জন নৌকাযোগে হরিপুর থেকে স্বামীর এলাকায় শিরণী খেতে যান। সেখান থেকে ফেরার পথে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাতরিয়ে তীরে ফিরলেও ডুবে গিয়ে নিখোঁজ হয় তানিম।

আরো পড়ুন: ছাত্রলীগ নেতার বাড়ির সামনে বোমা সদৃশ বস্ত, ছড়াল আতঙ্ক

পরে এলাকাবাসী খোঁজাখুঁজির পর রাত পৌনে ১০টার দিকে তার লাশ উদ্ধার করে। নিহত তানিম ইটাখলা গ্রামের তাজুল মিয়ার ছেলে। সে ভাটেরা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

ভাটেরা ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে ফেরার পথে ছেলেগুলো হইহুল্লোড় করছিল, আবহাওয়াও খারাপ ছিল। এ কারণে নৌকাটি উল্টে যায়।

শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬