কর্মীদের নিয়ে চেয়ারম্যানকে বেধড়ক পেটালেন ছাত্রলীগ নেতা

০৬ জুন ২০২২, ০৯:৪৬ AM
ছাত্রলীগের হামলায় আহত একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে

ছাত্রলীগের হামলায় আহত একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে © সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহরুল ইসলাম ভূঁইয়াকে বেধড়ক পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ জুন) বিকেলে রজনীকান্ত সেন রাস্তার মাজেম মিয়ার গড়ানে এ হামলা হয়। বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদের নেতৃত্বে জহরুল ইসলামের ওপর এ হামলা হয় বলে তিনি অভিযোগ করেছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনার সময় ইউপি সদস্য আব্দুল কাদের তালুকদার চেয়ারম্যানকে রক্ষা করতে গিয়ে আহত হন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়।

ইউপি চেয়ারম্যান জহরুল ইসলাম ভূঁইয়া বলেন, পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদ প্রথমে গাড়ি থামায়। এরপর তার সঙ্গে থাকা অন্যরা রড ও হাতুড়ি দিয়ে অতর্কিত হামলা চালায়।

আরো পড়ুন: সিট দখল নিয়ে ঢাবির হলে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ

তবে আকতার হামিদ হামলার অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেছেন, তিনি মারামারি থামানোর চেষ্টা করেছেন। এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।

বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা বলেন, বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
একচেটিয়া আধিপত্য দেখিয়ে লিভারপুলকে হারাল পিএসজি
  • ০৯ এপ্রিল ২০২৬
close