ছাত্রদল কর্মীকে কোপালেন ছাত্রলীগের নেতাকর্মীরা

২৮ মে ২০২২, ১০:১২ AM
আহত ছাত্রদল কর্মী ওমর ফারুক আরমান

আহত ছাত্রদল কর্মী ওমর ফারুক আরমান © সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে পৌর বাসস্ট্যান্ডসংলগ্ন গণশৌচাগারের সামনে এ ঘটনা ঘটে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী ছাত্রদলকে প্রতিহত করার ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটল। হামলায় আহত ছাত্রদল কর্মীর নাম ওমর ফারুক আরমান (১৯)। তিনি সোনাগাজী সরকারি কলেজের ছাত্র।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওমর ফারুক ও আকবর হোসেন নামের দুই ছাত্রদল কর্মীকে একদল ছাত্রলীগ কর্মী কলেজ আঙিনায় মারধর করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। কলেজ ছুটির পর ওমর ফারুক বাড়ি ফিরছিলেন। পথে গণশৌচাগারের সামনে ছাত্রলীগ কর্মী রায়হান, একরাম ও নাহিদের নেতৃত্বে ১০-১২ জন তাঁর ওপর হামলা চালায়।

এ সময় ধারালো অস্ত্র, লাঠিসোঁটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন ওমর ফারুককে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরো পড়ুন: ‘ডাকাত’ বলে র‌্যাবের ওপর হামলার নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ নেতা

এর আগে গত বুধবার বিক্ষোভ সমাবেশে উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোতালেব চৌধুরী ছাত্রদলের নেতা-কর্মীদের প্রতিহতের ঘোষণা দেন। এ বিষয়ে আবদুল মোতালেব চৌধুরী বলেন, ছাত্রদল কর্মী ফারুক ছাত্রলীগের এক কর্মীর গায়ে হাত তুলেছে বলে শুনেছি। পরে বিষয়টি মীমাংসা হয়েছে। তবে ফের হামলার ঘটনার বিষয়ে কিছু জানা নেই।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাইনুল হক বলেন, বিনা কারণে ওমর ফারুককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় থানায় মামলা হবে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইবে, তাদের ছাড় দেওয়া হবে না।

তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
একচেটিয়া আধিপত্য দেখিয়ে লিভারপুলকে হারাল পিএসজি
  • ০৯ এপ্রিল ২০২৬
close