ছোট ভাই উঁকি দিয়ে দেখে, বড় ভাইয়ের লাশ ঝুলছে

২৩ মে ২০২২, ০৮:৫৪ AM
কলেজছাত্র তানভির রহমান ওরফে শিশির

কলেজছাত্র তানভির রহমান ওরফে শিশির © সংগৃহীত

কুষ্টিয়ায় এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ মে) কোর্টপাড়া এলাকায় অর্জুনদাস আগরওয়ালা সড়কের (র‍্যাব গলি) একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ওই ছাত্রের নাম তানভির রহমান ওরফে শিশির (২৫)।

শিশির দৌলতপুর উপজেলার শেরপুর গ্রামের সৌদিপ্রবাসী বজলুর রহমানের ছেলে। কুষ্টিয়া সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, বজলুর রহমানের স্ত্রী কুষ্টিয়া শহরে বাসা ভাড়া নিয়ে থাকেন। গত শুক্রবার ছোট ভাই শিহাব উদ্দিনকে নিয়ে শেরপুরে যান তার মা। শিশির কুষ্টিয়ায় একাই ছিলেন। রোববার ছোট ভাই শিহাব একাই ফিরে আসে। কিন্তু অনেক ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে উঁকি দিয়ে দেখে ভাইয়ের গলায় ফাঁস দেওয়া লাশ বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

বাড়ির মালিক সেলিনা বেগম জানান, রাতে বারান্দা ও ঘরের লাইট জ্বলে থাকায় শিশিরকে ডাকেন। কোনো সাড়া না পেয়ে রাতেই মাকে ফোন করে জানান। তার মা তখন বলেছিলেন, হয়তো ঘুমিয়ে গেছেন।

আরো পড়ুন: উত্তরায় নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

সেলিনা বেগমের ছেলে মিথুন বলেন, অনেক রাত করে বাড়ি ফিরত ওই ছেলে। ওকে হতাশাগ্রস্ত মনে হতো।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম গণমাধ্যমকে বলেন, এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬