প্রাথমিকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার ৬

২১ মে ২০২২, ০৮:৩৬ AM

© প্রতীকী ছবি

পিরোজপুরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পাঁচ পরীক্ষার্থীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে সদর থানায় মামলা হয়েছে। 

শুক্রবার উপজেলার কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও পিরোজপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন- নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের আলমগীর শেখের ছেলে আরিফুর রহমান, সামান্তগাতি গ্রামের আসমত আলীর ছেলে আবিদ শেখ, ষোলশত গ্রামের আশরাফ আলীর ছেলে আলী আজম, বানিয়ারী গ্রামের আলমগীর শেখের ছেলে মো. শিপন, ঘোষকাঠি গ্রামের পরিতোষ হালদারের মেয়ে প্রিয়া হালদার ও যুগিয়া গ্রামের স্বপন হালদারের ছেলে সবুজ হালদার। 

তাদের মধ্যে সবুজ কেন্দ্রের বাইরে থেকে পরীক্ষার্থীদের কাছে প্রশ্নের সমাধান পাঠাত বলে পুলিশ জানিয়েছে। 

আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, বাড়তে পারে তাপমাত্রা
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা গড়াল দ্বিতীয় দিনে
  • ১২ এপ্রিল ২০২৬
টেকনাফে বিজিবির অভিযানে সাড়ে ৮ লাখ পিস ইয়াবা জব্দ
  • ১২ এপ্রিল ২০২৬
ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি
  • ১২ এপ্রিল ২০২৬
হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
close