টিকটক ভিডিও বানাতে নদীতে ঝাঁপ দিয়ে কিশোরের মৃত্যু

২০ মে ২০২২, ০২:১৬ PM
টিকটক ভিডিও বানাতে যেয়ে কিশোরের মৃত্যু

টিকটক ভিডিও বানাতে যেয়ে কিশোরের মৃত্যু © ফাইল ফটো

নীলফামারীর সৈয়দপুরে টিকটকের ভিডিও ধারণ করতে গিয়ে নদীর পানিতে ডুবে মোস্তাকিম ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার খরখড়িয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম ইসলাম উপজেলার বোতলা গাড়ি ইউনিয়নের খদ্দ বোতলা গাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে। সে উপজেলার ঢেলাপীরে একটি সাবান কোম্পানিতে কাজ করত বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েকজন বন্ধু মিলে টিকটক ভিডিও বানানোর জন্য খড়খড়িয়া নদীর ওপর সেতু থেকে লাফ দেয়। মোস্তাকিম লাফ দেওয়ার পর ভেসে না ওঠায় বন্ধুরা সবাইকে জানালে স্থানীয়রা নদীতে নেমে খুঁজতে থাকে। নদীতে স্রোত থাকায় প্রায় ১৫০ গজ দূরে তাকে পাওয়া যায়। পরে সৈয়দপুর ফায়ার সার্ভিস আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাস্পাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের স্টেশন অফিসার খুরশিদ আলম বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়রা তাকে উদ্ধার করে। আমরা তৎক্ষণাৎ কিশোরকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদীতে পানির পরিমাণ কম থাকায় লাফ দেওয়ার পর নিচে আঘাত পেয়ে এ ঘটনা ঘটেছে।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence