বাসচাপায় কলেজছাত্রের মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ

১৮ মে ২০২২, ০৩:৩৫ PM
কলেজছাত্রের মৃত্যু

কলেজছাত্রের মৃত্যু © সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় বুধবার সকালে বাস চাপায় মিলন হাওলাদার (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত মিলন মঠবাড়িয়ার তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ মে) সকাল পৌনে ১০টার দিকে মিলন বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন। পথে মাঝের পুলের কাছে বিপরীত দিক থেকে আসা রোহান পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে কলেজের শিক্ষার্থীরা। তার আগে বিক্ষুদ্ধরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বলেন, বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে, যান চলাচলও স্বাভাবিক। নিহত কলেজছাত্রের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলেও জানান তিনি।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৯ এপ্…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে 'লক্ষ্য পূরণের প্রায় কাছাকাছি' পৌঁছে যাওয়ার দাব…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুটি ও হোম অফিস নিয়ে ছড়ানো পত্রটি ভুয়া, বিজ্ঞপ্তি দিয়ে জানা…
  • ০২ এপ্রিল ২০২৬
অর্ধযুগের স্থবিরতা কাটিয়ে রাবিতে ১৫৪ শিক্ষক নিয়োগ, স্বচ্ছতা…
  • ০২ এপ্রিল ২০২৬
নিজ শিশুপুত্রকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
  • ০২ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ, আবেদন শেষ ৭ এ…
  • ০২ এপ্রিল ২০২৬