বিষপান করে প্রেমিককে জানালেন প্রেমিকা, অতপর...

১৫ মে ২০২২, ১০:২৩ AM
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল © ফাইল ছবি

কাতার প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে প্রতিবেশী এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়ান গৃহবধূ। তবে দুই পরিবার বিষয়টি জানতে পারলে শুরু হয় ঝামেলা। ওই যুবকের অন্যত্র বিয়ে ঠিক হয়। বিষয়টি জানতে পেরে বিষপান করে ওই গৃহবধূ প্রেমিককে ফোন করে জানায়। সে খবর শুনে পরে প্রেমিকও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার একটি গ্রামে শনিবার (১৪ মে) সকালে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় মেয়েটি।

জানা গেছে, ওই গ্রামের এক কিশোর ওই কিশোরীর সঙ্গে লেখাপড়া করতো। ১০ বছর আগে ওই কিশোরীর বিয়ে হয়ে যায়। তার একটি ছেলে সন্তানও রয়েছে। পরে কাতারে যান তার স্বামী। এরপর বেশিরভাগ সময় বাবার বাড়ি থাকতো মেয়েটি। এরমধ্যে ফের শুরু হয় তাদের প্রেম। বিষয়টি জানাজানি হলে তাদের পরিবারের লোকজন বাধা হয়ে দাঁড়ায়।

আরো পড়ুন: দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে যুবকের, এক বউ দিলেন ডিভোর্স

পরে বিষয়টি নিয়ে বকাঝকা করা হলে সবার অজান্তে শনিবার সকালে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে মেয়েটি। প্রেমিকার বিষপানের খবর পেয়ে ছেলেটিও বিষপান করে। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদিন রাত সাড়ে ১২টার দিকে মেয়েটি মারা যায়।

জরুরি বিভাগের চিকিৎসক হাসনাত পারভেজ শুভ বলেন, ‘দুজনের পাকস্থলি ওয়াশ করা হয়েছিল। ভর্তি রেখে পর্যবেক্ষণ করাও হচ্ছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মেয়েটি।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, এ আইনগত বিষয় প্রক্রিয়াধীন আছে।

শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
close