সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত, স্ত্রী আহত

১২ মে ২০২২, ১১:৪৮ PM
নিহত রকিবুলের স্ত্রী বর্ষা

নিহত রকিবুলের স্ত্রী বর্ষা © সংগৃহীত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় তার স্ত্রী আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) রাতে খুলনার ফুলতলা ও যশোরের অভয়নগর উপজেলার সংযোগস্থল কপালিয়া সেতুর ওপর এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. রকিবুল ইসলাম খন্দকার (৪০)। তিনি ফুলতলা উপজেলার এম এম কলেজপাড়া এলাকার বাসিন্দা মাহবুব খন্দকারের ছেলে। নিহত রকিবুলের স্ত্রীর নাম বর্ষা (২৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রকিবুল ইসলাম রাতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে শশুরবাড়ি থেকে ফিরছিলেন। এসময় তারা কপালিয়া সেতুর কাছে পৌঁছালে দুজন যুবক তাদের ডাক দেয়। এসময় রকিবুল এগিয়ে গেলে তাকে দুই রাউন্ড গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার স্ত্রী বর্ষা আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

ফুলতলা থানার ওসি মো. ইলিয়াস তালুকদার ও অভয়নগর থানার ওসি শামীম হাসান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬