বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতন

১১ মে ২০২২, ০৭:৫৪ AM
পাবনার আটঘরিয়ায় এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে

পাবনার আটঘরিয়ায় এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে © প্রতীকী ছবি

পাবনার আটঘরিয়া উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বাড়ি থেকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে তাকে নির্যাতন করা হয় বলে জানা গেছে। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কামাল হোসেন ভুঁইয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আটঘরিয়া পৌরসভার একটি মহল্লার ওই ছাত্রের বিরুদ্ধে মেয়েকে উত্ত্যক্ততার অভিযোগ তোলেন কামাল হোসেন। পরে ওই ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নিজ বাড়ির উঠানে গাছের সঙ্গে বেঁধে তিন-চারজন মিলে মারধর করেন।

আরো পড়ুন: নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে রাবি ছাত্রীর আত্মহত্যা

পরে এলাকাবাসীর হস্তক্ষেপে ওই ছাত্রকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার ভিডিও ও ছবি তুলে কেউ ফেসবুকে ছেড়ে দিলে পুলিশের নজরে আসে বিষয়টি। পরে রাতেই অভিযান চালিয়ে কামালকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় আটঘরিয়া থানায় শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘গ্রেপ্তার কামাল হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
একচেটিয়া আধিপত্য দেখিয়ে লিভারপুলকে হারাল পিএসজি
  • ০৯ এপ্রিল ২০২৬
close