নিউমার্কেটে আসলে কী ঘটেছিল, জানা যাবে আজ

২৮ এপ্রিল ২০২২, ০৭:১৮ AM
রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে

রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে © ফাইল ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত চারটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি হত্যা মামলা রয়েছে।

ওই চারটি মামলার মধ্যে দুটির তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার বিষয়ে সর্বশেষ অবস্থা বিস্তারিত জানাতে আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সংবাদ সম্মেলন ডেকেছে ডিবি পুলিশ।

বুধবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য জানিয়েছে। ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরবেন।

আরো পড়ুন: কিশোরী ফুটবলারকে ধর্ষণচেষ্টার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডিএমপির বলেছে, নিউ মার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের মাধ্যমে সংঘটিত অপরাধের কারণে একাধিক মামলা হয়েছে। জনস্বার্থে অনেকেই এর সর্বশেষ অবস্থা জানতে আগ্রহ প্রকাশ করছেন প্রতিদিন । এরই পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence