ছোট ভাইয়ের ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী বড়ভাই নিহত

২৮ মার্চ ২০২২, ১০:১৬ AM
নিহত রাকিব

নিহত রাকিব © সংগৃহীত

কিশোরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে রাকিব হোসেন (১৮) নামে কলেজ শিক্ষার্থী বড়ভাই নিহত হয়েছে। নিহত রাকিব বাজিতপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

সোমবার (২৮ মার্চ) বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রবিবার এ ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের পুরান গাঁওয়ের মধ্যপাড়া এলাকায় আবুল কাশেমের ছেলে।

আরও পড়ুন : ‘কোন মেয়ে না, বাবা দায়ী’ ফেসবুক স্ট্যাটাসে যুবকের আত্মহত্যা

পুলিশ জানিয়েছে, কথাবার্তা মেনে না চলায় করায় ছোট ভাই জাকির হোসেনকে মারধর করেন বড়ভাই রাকিব। এ ঘটনায় ক্ষিপ্ত ছিলেন ছোটভাই জাকির হোসেন। এর জেরে এদিন সন্ধ্যায় বড়ভাই রাকিব হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছোটভাই। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় রাকিবকে উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, জাকির হোসেনকে আটকের জন্য অভিযান চলছে। এ ছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অতিরিক্ত দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক : গোলা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার: স্বাস্থ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল জাকসু জব ফেয়ার, থাকছে ৭০০-এর বেশি চাকরির সুযোগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের গ্রেড সংশোধনী বিষয় নিয়ে যা বলছে মন্ত্রণা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শব্দের আগে মাননীয় না লেখার নির্দেশনা, বাস্তবা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9