সিলিং ফ্যানে ঝুলছিলো নার্সের মরদেহ

২৭ মার্চ ২০২২, ১২:৪৫ PM
নার্সের আত্মহত্যা

নার্সের আত্মহত্যা © প্রতীকী ছবি

রাজধানীতে সেলিনা খাতুন নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন তিনি। ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে অভিমান করে ফাঁস নেন সেলিনা। তিনি বারডেম হাসপাতালে কর্তব্যরত ছিলেন। শনিবার রাতে সেলিনার মরদেহ উদ্ধার করে আজ রোববার (২৭ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

বাড়ির মালিক আক্তার হোসেন জানান, তিন মাস আগে সেলিনা ও তার স্বামী জুয়েল বাড়িতে ভাড়ায় ওঠেন। তাদের কোনো সন্তান সেই। সেলিনা বারডেম হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আর তার স্বামী জুয়েল একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। সেলিনা খাতুনের বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মশিন্দা গ্রামে। তার বাবার নাম সাদেব খান।

আক্তার হোসেন আরও বলেন, সেলিনার স্বামী জুয়েল তাদের বিকেল সাড়ে চারটার দিকে জানান সেলিনা রুমের ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছেন। কিছুতেই দরজা খুলছেন না। পরে ৯৯৯ এর মাধ্যমে থানায় খবর দিলে পুলিশ গিয়ে বাসার প্রধান দরজা এবং আরেকটি রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে সেলিনাকে। পরে তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন- ভর্তি পরীক্ষায় সঠিক বিশ্ববিদ্যালয় বাছাই কতটা গুরুত্বপূর্ণ?

এ বিষয়ে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) অনাথ মিত্র বলেন, সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেয়া অবস্থায় সেলিনার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

উল্লেখ্য, বেশ কিছুদিন যাবত দেশে তরুন-তরুনীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

পড়াশোনা ও কাজ সহজ করতে নোটবুকএলএমের ৮ কার্যকর কৌশল
  • ১২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
৫৭টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ঝিনাইদহ সাইবার সেল
  • ১২ এপ্রিল ২০২৬
close