ফোন পেয়ে বের হওয়ার ১১দিন পর মিলল ছাত্রের পচা লাশ

২৭ মার্চ ২০২২, ০৭:২০ AM
হত্যাকাণ্ডের শিকার কলেজছাত্র শাকিব আল হাসান

হত্যাকাণ্ডের শিকার কলেজছাত্র শাকিব আল হাসান © সংগৃহীত

সাভারে নিখোঁজের ১১ দিন পর এক কলেজছাত্রের অর্ধগলিত পচা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ মার্চ) রাতে উপজেলার কোন্ডা কোর্টাপাড়া এলাকার নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। তাকে অপহরণ করা হয়েছিল বলে দাবি পরিবারের।

নিহত কলেজছাত্রের শাকিব আল হাসান (১৯) কোন্ডা কোর্টাপাড়া এলাকার কাঞ্চন মিয়ার ছেলে। তিনি মিরপুর মফিদ ই আম স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

নিহত কলেজছাত্রের পরিবারের সদস্যরা জানিয়েছে, গত ১৭ মার্চ রাতে কোন্ডা কোর্টাপাড়ার নিজ বাড়ি থেকে কয়েকজন বন্ধু মোবাইল ফোনে ডেকে নিয়ে যান শাকিব আল হাসানকে। পরে পূর্ব শত্রুতার জেরে তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন। সেখানে লাশ সেপটিক ট্যাংকে ফেলে রেখে তারা পালিয়ে যান।

আরো পড়ুন: ৭টি সেলাই লেগেছে স্টাম্পের আঘাতে আহত অনিকের

ওইদিনই একটি সাধারণ ডায়েরি করে শাকিবের পরিবার। পরে শনিবার রাতে খবর পেয়ে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, ‘কলেজছাত্রকে কেন হত্যা করা হয়েছে, তা তদন্ত করছে পুলিশ। হত্যার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

সংসদ কার্যক্রমে গতি আনতে বৈঠক, সদস্যদের দিকনির্দেশনা দিলেন …
  • ২৮ মার্চ ২০২৬
দেশের ১০ লাখ পুরুষকে দ্বিতীয় বিয়ে করতে হবে, না হলে গুনাহগার…
  • ২৮ মার্চ ২০২৬
স্কুল-কলেজ খুলছে কাল, মানতে হবে যেসব নির্দেশনা
  • ২৮ মার্চ ২০২৬
টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে প্রাথমিক শিক্ষার ভূমিকা
  • ২৮ মার্চ ২০২৬
গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল দেখবেন যেভাবে
  • ২৮ মার্চ ২০২৬
টুরিস্ট ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence