বাকৃবিতে ব্যাংকের লকার থেকে ১৫ ভরি স্বর্ণ গায়েব

২২ মার্চ ২০২২, ০৯:০৯ AM
পূবালী ব্যাংকের বাকৃবি শাখা

পূবালী ব্যাংকের বাকৃবি শাখা © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের পূবালী ব্যাংকের লকার থেকে ১৫ ভরি স্বর্ণ গায়েব হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে ক্যাম্পাসে। সোমবার (২১ মার্চ) বিকেলে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখার অতিরিক্ত পরিচালক মো. শফি উল্লাহ।

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন শাখা ব্যবস্থাপক মো. আনিসুর রহমান। পরে সোমবার দুপুরেই তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মহির উদ্দিন, ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. নজরুল ইসলাম ফরাজী বলেন, ‘এ ঘটনায় তদন্তের কাজ শুরু হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

আরো পড়ুন: সনদ-ক্ষতিপূরণের জন্য ৪৯ বছর লড়েও শূন্য হাতে চলে গেলেন জিল হোসেন

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অতিরিক্ত পরিচালক মো. শফি উল্লাহ বলেন, ২০১৯ সালের ৪ এপ্রিল তার স্ত্রী ফারহানা ইয়াসমিন ব্যাংকের ৬৪ নম্বর লকারে সংরক্ষণ করেন ১৫ ভরি স্বর্ণ। এরপর তিনি লকার খোলেননি। কিন্তু রোববার লকার খুলে দেখেন সেই স্বর্ণ নেই। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানালে তাঁরা অবহিত নন বলে জানান।

শাখা ব্যবস্থাপক মো. আনিসুর রহমান বলেন, ‘তিন বছর আগে লকারটি ভাড়া নিয়েছিলেন তিনি। এরপর আর কখনো আসেননি। নিয়ম অনুযায়ী চাবি মালিকের হাতে থাকে। স্বর্ণ গায়েব হওয়ার সুযোগ নেই। ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। লকার এখনো অক্ষত রয়েছে, চাবি ছাড়া এটি খোলার কোনো সুযোগ নেই। তদন্ত কমিটি এই রহস্য উদ্‌ঘাটনে কাজ শুরু করেছে।’

অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
  • ১৮ মার্চ ২০২৬
জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে…
  • ১৮ মার্চ ২০২৬
বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence