ছাত্রাবাসে পাওয়া গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ

১৯ মার্চ ২০২২, ০৭:৪১ AM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮ ব্যাচের ছাত্র মিজানুর রহমান পলাশের লাশ পাওয়া যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাঁশেরহাট এলাকার ব্লুমুন ছাত্রাবাসে।

শুক্রবার (১৮ মার্চ) গভীর রাতে পলাশের নামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা মধ্যরাতে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে শিক্ষার্থীর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাই।’

আরো পড়ুন: ফ্যানে ঝুলছিল স্কুল শিক্ষিকার লাশ

প্রক্টর বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে লাশ। কি কারণে ফাঁস দিয়েছেন বিষয়টি এখনো জানা যায়নি। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প, নাসা ও নৌবাহিনীতে আলো ছড়াচ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলজিইডির সড়ক বন্ধ করে বিদ্যালয়ের ভেতর দিয়ে রাস্তা, আতঙ্কে শ…
  • ০২ অক্টোবর ২০২৬
কুয়েটের গবেষণায় বর্জ্য থেকে মিলছে জ্বালানি তেল
  • ০২ অক্টোবর ২০২৬
ধৈর্যের সীমা পেরোলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: রুমিন ফারহানা…
  • ০২ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হাজিরা দিয়েই চলে যাওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে,…
  • ০২ অক্টোবর ২০২৬
স্তন ও জরায়ুমুখের ক্যান্সার সচেতনতায় ইবি শিক্ষার্থীদের ক্যা…
  • ০২ অক্টোবর ২০২৬