‘ঋণের বোঝা’ সইতে না পেরে তরুণের আত্মহত্যা

১৪ মার্চ ২০২২, ০৪:৩৮ PM
আব্দুল্লাহ

আব্দুল্লাহ © সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় ‘ঋণের বোঝা সইতে না পেরে’ কিটনাশক খেয়ে আব্দুল্লাহ (৩৩) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে তার পরিবার দাবি করেছে। রবিবার (১৩ মার্চ) রাতে দুইটার দিকে উপজেলার নলবুনিয়া গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আব্দুল্লাহ ওই গ্রামের মৃত আব্দুল হাসেম পেয়াদার ছেলে ও নলবুনিয়া বাজারের একজন ফাস্টফুড ব্যবসায়ী।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর হোসেন তালুকদার মারা যাওয়া যুবকের পরিবারের বরাত দিয়ে জানান, আব্দুল্লাহ ঋণগ্রস্ত হয়ে হতাশায় ভুগছিলেন। এদিন রাত ১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি গিয়ে একটি চিরকুট লেখেন আব্দুল্লাহ।

‘‘তাতে লেখা ছিল, আমি মো. আব্দুল্লাহ। আমি মারা গেলে আপনাদের কাছে আবেদন আমার জমি-জমা বিক্রি করে সবার দেনা শোধ করে দেবেন। সম্পত্তি আমার ভাই-বোনকে দেবেন না। এরপর যে জমি থাকবে তা আমার স্ত্রী ও মেয়ের থাকবে। তাদের কোথাও তাড়াবেন না। এটা আমার দাবি। সবাই স্বার্থপর, শুধু আমি নই। ইতি মো. আব্দুল্লাহ।’’

আরও পড়ুন: তরুণ শিক্ষকদের ৬ সপ্তাহের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউপি সদস্য মো. আলমগীর হোসেন তালুকদার বলেন, এরপর আব্দুল্লাহ তার স্ত্রীকে আমি চলে যাচ্ছি মেয়েকে দেখে রাখিস বলে কিটনাশক ট্যাবলেট খায়। এসময় আব্দুল্লাহর স্ত্রীর ডাক-চিৎকারে প্রতিবেশিরা এসে তাকে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর আব্দুল্লাহর মৃত্যু হয়।

শরণখালা থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করে লাশ ময়না তদন্তের জন্য বাগরহাট মর্গে পাঠানো হবে।

অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মরদ…
  • ০২ এপ্রিল ২০২৬