দিনদুপুরে শিশু চুরি, ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়

১০ মার্চ ২০২২, ০৪:৩৮ PM
শিশুকে নিয়ে পালাচ্ছেন নারী

শিশুকে নিয়ে পালাচ্ছেন নারী © সংগৃহীত

সাভারে দিনদুপুরে খেলার সময় বাড়ি পাশ থেকে জামেলা (৩) নামে এক শিশুকে কোলে নিয়ে পালিয়েছে বোরকাপরা এক নারী।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুর রহমান রাসেল সিসিটিভির ফুটেজ দেখে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার সাভারের থানা রোডে স্বপ্ন সুপারশপের সামনে এ ঘটনা ঘটে। চুরি হওয়া শিশু জামেলা মা শিলা বেগমের সাথে থানা রোডে মৃত আরব আলীর বাসায় ভাড়া থাকতো।

শিশুটির মা জানান, কিছুদিন আগে স্বামী আমাদের ফেলে চলে গেছে। জামেলাকে নিয়ে ভাড়া বাড়িতে থেকে বাসাবাড়িতে কাজ করতাম। গতকাল বুধবার বাসায় এসে জামেলাকে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। পরে একজনের পরামর্শে পাশের দোকানে গিয়ে ক্যামেরায় দেখতে খোঁজ নিতে চাই। সেখানে ক্যামেরা দেখে তারা জানায় একজন বোরকাপরা মহিলা তাকে তুলে নিয়ে গেছে। পরে সকলের পরামর্শে থানায় মামলা করেছি।

আরও পড়ুন : মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে বোরকাপরা নারী শিশুটিকে রাস্তায় পাওয়া মাত্র কোলে তুলে নিয়ে চলে যেতে দেখা গেছে। শিশুটি উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান চলছে।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬