কলেজ ছাত্রীকে অপহরণ, যুবলীগ নেতা গ্রেফতার

০৭ মার্চ ২০২২, ১২:৪০ PM
সাবেক যুবলীগ নেতা আবুজার গিফারী

সাবেক যুবলীগ নেতা আবুজার গিফারী © টিডিসি ফটো

ঝিনাইদহ সরকারি কেসি কলেজের এক ছাত্রীকে অপহরণের ঘটনার মূল আসামী সাবেক যুবলীগ নেতা আবুজার গিফারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় ওই ছাত্রীকেও উদ্ধার করেছে র‍্যাব।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার (৭ মার্চ) ঢাকার মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গিফারীকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, শনিবার সকালে

শহরের আরাপপুর এলাকার নিউ একাডেমী স্কুলের সামনে থেকে ওই ছাত্রীকে অপহরণ করেন আবুজার গিফারী ওরফে গাফফার। এরপর ওই শিক্ষার্থীর বাবা থানায় অভিযোগ জানালে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব।

আরও পড়ুন: বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

অপহরণের পর গাফফার ওই ছাত্রীকে মানিকগঞ্জে নিয়ে আসেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব অপহরণকারীকে গ্রেফতার করে।

এদিকে দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব।

রাবিতে হামলা-মারধরের ঘটনা তদন্তে কমিটি গঠন
  • ২৮ জুলাই ২০২৬
আয়রনের ওষুধ খেয়েও কমছে না রক্তস্বল্পতা, খাওয়ার নিয়মেই ভুল হ…
  • ২৮ জুলাই ২০২৬
বিপিএল নিয়ে বড় সিদ্ধান্তের পথে বিসিবি
  • ২৮ জুলাই ২০২৬
‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে থানায় অভিযোগ, …
  • ২৮ জুলাই ২০২৬
বিভাগের ৩ অ্যাকাউন্টের ২৪ লাখ টাকার হিসাব না দিয়ে অব্যাহতিপ…
  • ২৮ জুলাই ২০২৬
পরিবহন সংকটে ভোগান্তিতে গোবিপ্রবির শিক্ষার্থীরা, ব্যাহত ক্ল…
  • ২৮ জুলাই ২০২৬