বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

০৭ মার্চ ২০২২, ১২:৩৭ PM
সাধারণ সম্পাদক আলী ছাদ্দাম দীপ

সাধারণ সম্পাদক আলী ছাদ্দাম দীপ © সংগৃহীত

খুলনার বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী ছাদ্দাম দীপকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ মার্চ) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রোববার বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

কেএম আজিজুল ইসলাম জানান, নিয়মিত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: নটর ডেম কলেজে বিজ্ঞান মেলা ১০ মার্চ শুরু

তবে এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজকে একাধিকবার ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

সরকারি শিক্ষকরা দপ্তরে কাজ করতে পারলে ডিজি অফিস-বোর্ডগুলোয় …
  • ০৮ অক্টোবর ২০২৬
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘জীবন মানে নিজের সাথে সংগ্রাম’— প্রথম শ্রেণি থেকে মাস্টার্স…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুর্বল ব্যক্তির কাঁধে নগ্ন স্থূল ট্রাম্প, হাতে দাঁড়িপাল্লা,…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রক্টর-রেজিস্ট্রারের দায়িত্ব সামলেও বাজিমাত: টানা ৩ বার বি…
  • ০৮ অক্টোবর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ
  • ০৮ অক্টোবর ২০২৬