চাকরির প্রলোভনে ধর্ষণের ঘটনায় যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

২১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৩ PM
ধর্ষণ

ধর্ষণ © প্রতীকী ছবি

নোয়াখালীর চাটখিল উপজেলায় চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে (২৩) অচেতন করে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতার বিরুদ্ধে চাটখিল থানায় মামলা হয়েছে।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানার ওসি আবুল খায়ের।

অভিযুক্ত যুবলীগ নেতা চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবু তারাব গ্রামের মতিন প্রফেসর বাড়ির আবদুল মতিনের ছেলে।

ওসি আবুল খায়ের জানান, গতকাল রাত ১টার দিকে ভিকটিম অভিযুক্ত যুবলীগ নেতা ফুয়াদ আল মতিনের নাম উল্লেখ করে অজ্ঞাত একজনকে আসামি করে এ মামলা দায়ের করেন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

প্রসঙ্গত, গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা বাজারে অভিযুক্ত ওই যুবলীগ নেতার জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিসে এ ঘটনা ঘটে।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬