রাজধানীতে পরিবারের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৪ PM
প্রতীকী

প্রতীকী © টিডিসি ফটো

রাজধানীর মুগদায় মিম নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সে আত্মহত্যা করে। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

মৃতের কাকা মোহাম্মদ শহীদ জানান, মিম মানিকনগরের একটি স্কুলে নবম শ্রেণিতে পড়তো। একমাস ধরে বাবা-মায়ের সঙ্গে তার অভিমান চলছিল। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিষ পান করে সে অসুস্থ হয়ে পড়ে।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকালে সে মারা যায়।

আরও পড়ুন: জিপিএ-৫ প্রাপ্তিতে নতুন ইতিহাস

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মুগদা থানার উপ-পরিদর্শক এসআই ফেরদৌসী আক্তার। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা যায় বাবা মায়ের ওপর অভিমান করেই বিষ পান করেছে সে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

তিনি আরও বলেন, খবর পেয়ে গতকাল শনিবার মুগদা জেনারেল হাসপাতাল থেকে রাত পৌনে ৯টায় তার মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমা…
  • ১৮ এপ্রিল ২০২৬
রোবটের ম্যারাথন আয়োজন করছে চীন, পাড়ি দিতে হবে ২১ কিমি উঁচু …
  • ১৮ এপ্রিল ২০২৬
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়
  • ১৮ এপ্রিল ২০২৬
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোডশেডিং: জেনারেটর থাকলেও বন্ধ …
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা শুরু
  • ১৮ এপ্রিল ২০২৬