ঝিনাইদহে আবারও স্কুলের সিঁড়িতে অর্ধগলিত লাশ

০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৬ PM
লাশ উদ্ধার করছে পুলিশ

লাশ উদ্ধার করছে পুলিশ © ফাইল ফটো

ঝিনাইদহে এবার অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে সদর উপজেলার লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সিঁড়ির নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় তইয়ুব আলী জানান, স্কুলমাঠে বাচ্চারা খেলা করছিল। এমন সময় প্রচণ্ড দুর্গন্ধ পায় তারা। দুর্গন্ধ কোথা থেকে আসছে খোঁজ করতে গিয়েই স্কুলের সিঁড়ির নিচে দেখা যায় কোম্বল প্যাঁচানো কিছু একটা পড়ে আছে। কোম্বলটা রক্তমাখা দেখে পুলিশে খবর দেওয়া হয়।

তিনি আরো জানান, মৃতদেহটি বিবস্ত্র অবস্থায় কোম্বল দিয়ে প্যাঁচানো ছিল।

আরও পড়ুনঃ ঝিনাইদহে স্কুলের বারান্দায় রক্তাক্ত লাশ

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

তিনি আরো জানান, দুদিন আগেও তেঁতুলতলার এম কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়। সেই মৃতদেহটিও কম্বলে প্যাঁচানো ছিল। বিষয়টা রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বোঝা যাবে মৃত্যুর কারণ কী।

জুলাই শহীদদের স্মরণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিত…
  • ০১ আগস্ট ২০২৬
স্পেনের সঙ্গে বর্ডার ফ্রি শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি
  • ০১ আগস্ট ২০২৬
চীনের এআই সহযোগিতা সংস্থায় পর্যবেক্ষক হিসেবে যুক্ত হচ্ছে বা…
  • ০১ আগস্ট ২০২৬
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
  • ০১ আগস্ট ২০২৬
গণহত্যার বিচারের দাবিতে শিবিরের জুলাই মিছিল 
  • ০১ আগস্ট ২০২৬
অল্প বয়সে বিয়ে, অসচেতনতা এবং শিশুকে দুধ না দেওয়ার কারণে পুষ…
  • ০১ আগস্ট ২০২৬