ঝিনাইদহে স্কুলের বারান্দায় রক্তাক্ত লাশ

০৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৮ PM
এম কে মাধ্যমিক বিদ্যালয়

এম কে মাধ্যমিক বিদ্যালয় © সংগৃহিত

ঝিনাইদহে স্কুলের বারান্দা থেকে ইলিয়াস পাটোয়ারি (৬৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার তেঁতুলতলা এলাকার এম কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

ইলিয়াস পাটোয়ারি চাঁদপুর জেলার কচুয়া থানার নুরপুর গ্রামের মৃত সিদ্দিক পাটোয়ারির ছেলে।

স্কুলশিক্ষক সাইদুর রহমান জানান, ওই ব্যক্তি বেশ কয়েক মাস ধরে স্কুলের আশপাশে ঘোরাঘুরি করতেন। কারো সঙ্গে তেমন একটা কথা বলতেন না। আজ সকালে রক্তাক্ত অবস্থায় স্কুলের বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

আরো পড়ুনঃ আলমগীরের পড়াশোনার জন্য বিক্রি করেছিলেন জমি, চাকরির খবরে খুশি মা-বাবা

স্থানীয় যুবক মো. আল আমিন বলেন, আমরা প্রতিদিন বিকেলে স্কুলমাঠে খেলা করতাম। একদিন তিনি আমাকে ডেকে কিছু কাগজ দিয়ে বলেন এখানে আমার মেয়ের নম্বর আছে। তাকে একটু ফোন দেন, কথা বলব। আমি ওই নম্বরে ফোন করে তার মেয়ের সঙ্গে কথা বলিয়ে দিই।  

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, বিদ্যালয়ের বারান্দা থেকে ইলিয়াস পাটোয়ারি নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বলা যাবে তার মৃত্যু কিভাবে হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ভবন আর কলেজ বাড়ালেই স্বাস্থ্যখাতের সংকটের সমাধান হবে না
  • ০১ আগস্ট ২০২৬
ভূমিকম্পে কেঁপে উঠল ইতালি
  • ০১ আগস্ট ২০২৬
একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী কারা?
  • ০১ আগস্ট ২০২৬
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৭১
  • ০১ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে চান মাউশি ডিজি
  • ০১ আগস্ট ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফ সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সাল…
  • ০১ আগস্ট ২০২৬