রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

০১ আগস্ট ২০২৬, ০৩:০৯ PM
গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী

গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী © সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের রহম মালিথার ছেলে মো. ফারুক হোসেন (৪২) ও সিরাজনগর গ্রামের উজির মালিথার ছেলে মো. আজমত আলী (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) সোয়েবুর রহমান ও সঙ্গীয় ফোর্স উড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করেন। 

শনিবার (১ আগষ্ট) দুপুর ১২টার দিকে সেখান থেকে ওই দুই ব্যক্তিকে অটোরিকশাসহ আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে সাড়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, আসামিরা কুষ্টিয়া থেকে অটোবাইকে করে গাঁজার চালানটি দৌলতদিয়ার দিকে নিয়ে যাচ্ছিল। জব্দ করা মাদকের ঘটনায় তাদের বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার  আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মাদক সেবন করে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ বছরে বেড়েছে ১০ হাজার শ…
  • ১০ অক্টোবর ২০২৬
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা, ধসে পড়ল ভবন-স…
  • ১০ অক্টোবর ২০২৬
বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬