গণহত্যার বিচারের দাবিতে শিবিরের জুলাই মিছিল 

০১ আগস্ট ২০২৬, ০৫:০৮ PM
গণহত্যার বিচারের দাবিতে শিবিরের জুলাই মিছিল 

গণহত্যার বিচারের দাবিতে শিবিরের জুলাই মিছিল  © টিডিসি ছবি

গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে মৌলভীবাজারে ‘অদম্য জুলাই’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর ও জেলা শাখা।

আজ শনিবার (১ আগস্ট) দুপুরে শহরের চৌমুহনা দেওয়ানি জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান রোডের ‘ইট অ্যান্ড মিট’ রেস্টুরেন্টের সামনে গিয়ে শেষ হয়। এতে ছাত্রশিবিরের শহর ও জেলা শাখার কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সেক্রেটারি মুস্তাকিম আহমদের সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাসুদ রানা তুহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি কাজী দাইয়ান আহমদ,জেলা সভাপতি এম ফরিদ উদ্দিন, মৌলভীবাজার শহর শাখার সাবেক সভাপতি তারেক আজিজ। 

মাসুদ রানা তুহিন বলেন, ২০২৪ সালের জুলাইয়ের দিন গুলোতে মৌলভীবাজারসহ সারা বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে, জেলা গুলোতে বিভাগীয় শহর গুলোতে প্রতিবাদের স্ফুলিঙ্গ তৈরি হয়েছিল। সেই স্ফুলিঙ্গকে উপেক্ষা করতে না পেরে দীর্ঘদিনের ফ্যাসিবাদি সরকার শেখ হাসিনা দিল্লির মামা বাড়িতে গিয়ে ছিলো, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই যদি জুলাই না হতো আপনি বাংলাদেশে ফিরত আসতে পারতেন না।

‎তিনি আরও বলেন, শিলং এ থাকা স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ওবায়দুল কাদেরের ভাষায় কথা বলেন, তিনি সালাউদ্দিন আহমদকে উদ্দেশ্য করে বলেন, যদি আবু সাঈদ, মুগ্ধরা র/ক্ত না দিত তাহলে আপনি বাংলাদেশে ফেরত আসতে পারতেন না। এই সংসদ দাড়িয়ে আছে হাজার ছাত্র/জনতার রক্তের উপরে কাজেই সংসদ থেকে আপনারা শেখ হাসিনার ভাষায় কথা বলবেন না, ওবায়দুল কাদেরের ভাষায় কথা বলবেন না, আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন না। যদি কথা বলেন তাহলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র/জনতা ও ছাত্রশিবির জুলাইয়ের দিন গুলোতে যে ভাবে ফুসে উঠে ছিলো আবারও রাজপথে নামবে ইনশাআল্লাহ। 

‎কাজী দাইয়ান আহমদ বলেন, আপনারা জানেন ২০২৪ সালের আজকের এই দিনে তৎকালীন স্বৈরাচারী সরকার ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল। কিন্তু আজকে নিষিদ্ধের দুই বছর পরে দেখা যাচ্ছে ছাত্রশিবির রাজপথে স্ফুলিঙ্গের মত জ্বলে উঠেছে কিন্তু আওয়ামী লীগকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যেই জুলাই আন্দোলন শত শত ভাই বোনের রক্তের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ আমরা পেয়ে ছিলাম, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে ক্ষমতার মছনদে বসেছেন তার আজ স্বৈরাচারের ভাষায় কথা বলতেছেন। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই ২৪ সালের জুলাই কিন্তু ১টি জুলাই বিপ্লব ছিল না প্রয়োজন হলে আগামীতে শত শত জুলাই বিপ্লব বাস্তবায়ন হবে। স্বৈরাচারের ঠাঁই বাংলাদেশে আর কোন দিন হতে দেওয়া যাবে না।

‎তিনি আরও বলেন, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনের অগ্রসৈনিকদের উপর আজ স্বৈরাচারী কায়দায় বিভিন্ন জায়গায় হামলা মামলা করা হচ্ছে। আমরা মৌলভীবাজার শহর ও জেলা শাখার পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9