জিপিএ-৫ না পাওয়ায় ওড়না পেঁচিয়ে ছাত্রীর আত্মহত্যা

৩০ ডিসেম্বর ২০২১, ১২:৫৩ AM
ফাতেমা আক্তার প্রাপ্তি

ফাতেমা আক্তার প্রাপ্তি © সংগৃহীত

নরসিংদীর শিবপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় ফাতেমা আক্তার প্রাপ্তি (১৬) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত প্রাপ্তি উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া উত্তরপাড়া গ্রামের নাজমুল হাসান রিকাবদারের মেয়ে। সে শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ থেকে এবার ব্যবসা শিক্ষা বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

নিহতের পিতা নাজমুল হাসান রিকাবদার বলেন, আমার একটি মেয়ে আর একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে। প্রাপ্তি লেখাপড়ায় খুবই মনোযোগী ও মেধাবী ছিল। সে এসএসসি পরীক্ষা দিয়ে আমাকে বলেছিল জিপিএ-৫ পাবে। আজ সকালে ফল ঘোষণার পর আমাকে ফোন দিয়ে জানায় জিপিএ-৪.৭২ পেয়েছে। ফল পাওয়ার পর থেকেই তার মন খারাপ ছিল। জিপিএ-৫ না পাওয়ার কষ্টে দুপুরে সে তার নিজের রুমে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, ছাত্রীর আত্মহত্যার বিষয়টি আমাদেরকে পরিবারের পক্ষ থেকে এখনো জানায়নি। আমরা এ ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছি।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence