জুলাই হত্যা মামলায় প্রথম জামিন পেলেন লক্ষ্মীপুরের আ. লীগ নেতা হুমায়ুন

১১ জানুয়ারি ২০২৬, ১০:১৭ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ১০:১৮ PM
হুমায়ুন কবির

হুমায়ুন কবির © সংগৃহীত

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যা–সংক্রান্ত মামলায় ট্রাইব্যুনাল থেকে এটিই প্রথম জামিনের আদেশ।

রবিবার (১১ জানুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

জামিন আবেদনে আসামিপক্ষ জানায়, হুমায়ুন কবির লিভার সিরোসিসে গুরুতর অসুস্থ এবং এ রোগে তার দুই ভাই মারা গেছেন। প্রসিকিউশন পক্ষ মেডিক্যাল রিপোর্ট বিবেচনায় জামিন আবেদনের বিরোধিতা না করলেও শর্ত আরোপের আবেদন জানায়।

শুনানি শেষে আদালত কয়েকটি শর্তে জামিন মঞ্জুর করেন। শর্তগুলোর মধ্যে রয়েছে—আসামিকে নির্দিষ্ট বাসার ঠিকানা দিতে হবে, গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য দেওয়া যাবে না, তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে না জানিয়ে বাসা পরিবর্তন করা যাবে না এবং সাক্ষ্য-প্রমাণ প্রভাবিত করা যাবে না। শর্ত ভঙ্গ করলে তাৎক্ষণিক গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত।

হুমায়ুন কবির লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। লক্ষ্মীপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তিনি ২০২৪ সালের আগস্টে গ্রেপ্তার হন। পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬