ফেসবুকে প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয় তারা

২৭ নভেম্বর ২০২১, ০৪:০৬ PM
বিধুচন্দ্র রায়

বিধুচন্দ্র রায় © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তি বিভিন্ন বোর্ড পরীক্ষার ফল পরিবর্তনের প্রলোভনও দেখাতেন।

গ্রেফতারের নাম বিধুচন্দ্র রায় (২২)। গতকাল শুক্রবার গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের আইএমএমসি।

বিষয়টি নিশ্চিত করে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ বলেন, বিধুচন্দ্র রায় জেএসসি, পিএসসি ও এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসসহ বিভিন্ন বোর্ড পরীক্ষার ফলাফল পরিবর্তন করে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন। এ বিষয়ে বিধুচন্দ্র রায়ের বিরুদ্ধে রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ৫টি সিম জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিধুচন্দ্র রায় তার অপরাধের কথা স্বীকার করেছেন। তার সঙ্গে এ প্রতারণাকাজে আরও কয়েকজন জড়িত রয়েছেন বলে জানিয়েছেন। আরও তথ্য জানতে আদালতের কাছে তার সাত দিনের রিমান্ড আবেদন করেছিলাম, আদালত এক দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।

এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence