প্রশ্নপত্র ফাঁস: অগ্রণী ব্যাংকের মানিক কুমারকে আত্মসমর্পণের নির্দেশ

২৩ নভেম্বর ২০২১, ০২:৩৯ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিয়োগপ্রার্থীদের কাছে প্রশ্নপত্র ফাঁস করে বিপুল পরিমাণ অর্থ ব্যাংকে জমা ও অর্থের স্থানান্তর-রূপান্তরের অভিযোগের মামলায় অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার (বরখাস্ত) মানিক কুমার প্রামাণিককে ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন।  

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি ও মো. সাইফুর রহমান সিদ্দিকী সাইফ।  

পরে আমিন উদ্দিন মানিক জানান, এজাহার মতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিয়োগপ্রার্থীদের নিয়োগের মাধ্যমে তাদের কাছ থেকে অর্থ গ্রহণ করে অবৈধভাবে অর্জিত অপরাধলব্ধ আয় থেকে সংঘবদ্ধ চক্রের সদস্যের প্রত্যক্ষ সহযোগিতায় বিনিয়োগ করে মানিলন্ডারিংয়ের অপরাধ করায় সিআইডির পুলিশ পরিদর্শক মো. শাহীনুল ইসলাম গত ১৯ সেপ্টেম্বর বাড্ডা থানার মামলা করেন। মামলায় মোট আসামি তিনজন।  

উল্লেখ্য, মানিক কুমার প্রামাণিকের নামে একটি গাড়ি মূল্য আনুমানিক ৪৮ লাখ টাকা ও রাজশাহীতে একটি আলীশান ডুপ্লেক্স বাড়ি আছে। ছদ্মনামে বেরা ট্রেডার্স নামে হিসাব খুলে বিপুল পরিমাণ টাকা লেনদেন করেছেন। নয়টি সঞ্চয় হিসাবে চার কোটি আট লাখ ছাপ্পান্ন হাজার তিনশ টাকার তথ্য পাওয়া যায় বলে এজাহারে উল্লেখ করা হয়।

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬