খাদ্যে নিয়োগ: জালিয়াতির অভিযোগে পরীক্ষার্থীসহ আটক ৬

১৯ নভেম্বর ২০২১, ০৭:৫০ PM

© প্রতীকী ছবি

খাদ্য বিভাগে উপ-পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ইলেক্ট্রনিক ডিভাইস ও মোবাইল ফোনসহ ছয় জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ নভেম্বর) সকালে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে এই ঘটনা ঘটে।

আটকরা হলেন- বরগুনার পাথরঘাটা উপজেলার শিমু আক্তার, মাকসুদ, মো. রাসেল, জহিরুল ইসলাম, কাওছার ও ইউসুফ সোহেল। এদের মধ্যে শিমু আক্তার নিয়োগ পরীক্ষার্থী (রোল নম্বর- ২৪০৮৫৭০)।

খাদ্য বিভাগে উপ-পরিদর্শক পদে সকাল ১০টা থেকে দেড় ঘণ্টা ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ১৫টি কেন্দ্রে ২২ হাজার ৩৩৬ জন অংশ নেয়। 

আটকদের বিষয়ে পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রক ইয়ারুল হক বলেন, পরীক্ষা চালাকালে পলিটেকনিক ইনস্টিটিউট হলে শিমু আক্তার নামের এক পরীক্ষার্থীকে ইলেক্ট্রনিক ডিভাইসসহ আটক করা হয়। পরে কেন্দ্রের বাইরে অভিযান চালিয়ে আরও পাঁচ জনকে আটক করে পুলিশ।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

সংসদে স্বামী যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • ২১ এপ্রিল ২০২৬
রাতভর অবরোধের পর পরীক্ষায় বসল সেই ৬৫ এসএসসি পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা, নেপথ্যে কী?
  • ২১ এপ্রিল ২০২৬
২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, দেখুন তালিকা
  • ২১ এপ্রিল ২০২৬
এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬