বিদেশি পিস্তল-গুলিসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

০২ নভেম্বর ২০২১, ১১:৪৫ PM

© সংগৃহীত

ঝিনাইদহে বিদেশি পিস্তল ও গুলিসহ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম হিল্লোলকে আটক করেছে র‌্যাব। সোমবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে সদর উপজেলার বয়ড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হিল্লোল সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের কাজী গোলাম হায়দারের ছেলে।

এ বিষয়ে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শরিফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সদর উপজেলার বয়ড়াতলা বাজারে কিছু মাদক ব্যবসায়ী অবস্থান করছে। পরে সেখান অভিযান চালায় র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানার চেষ্টা করলে হিল্লোলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি।

তিনি আরও জানান, হিল্লোলের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত হিল্লোল ঝিনাইদহ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬