হাইকোর্টে ঝুলে আছে মাওলানা আজহারীর ভিসা

২৯ অক্টোবর ২০২১, ০৩:৪৩ PM
ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী

ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী © ফাইল ছবি

ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর ভিসা বহালের জন্য লন্ডনে হাইকোর্টে আপিল করা হয়েছে। কেন মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করা হয়েছে সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য হাইকোর্টের বিচারক ২ দিনের সময় দিয়েছেন। মঙ্গলবারের আগে বিষয়টি সুরাহা হাচ্ছে না বলে জানা গেছে।

এর আগে, ব্রিটেনের হোম অফিস তার ভিসা বাতিল করে দেয়। ফলে লন্ডনে যাওয়া পথে কাতারে আটকে পড়েন মাওলানা মিজানুর রহমান আজহারী।

এদিকে, ব্রিটেনে যে অনুষ্ঠানে মিজানুর রহমান উপস্থিত থাকার কথা, সেই অনুষ্ঠান আয়োজক আইওন টিভি আপাতত অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেছে। লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় আইওন টিভির সিইও আতাউল্লাহ ফারুক তাদের টিভির ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

পড়ুন: বিমানবন্দরে আটকে দেয়া হলো মাওলানা আজহারীকে

তিনি বলেছেন, বিশেষ কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। একই সাথে মাওলানা মিজানুর রহমান আজহারী ভালো আছেন এই সংবাদও তিনি দর্শকদের জানিয়ে দিয়েছেন। পরে আবারও অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা করা হবে।

এর আগে, মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে কাতার বিমানবন্দরে বুধবার ভোরে পৌঁছান আজহারী। এরপর সকালে লন্ডনের ফ্লাইটে তাকে উঠতে দেওয়া হয়নি। তাকে জানানো হয়, ব্রিটেন তার ভিসা বাতিল করেছে। তবে কেন করেছে তা জানা যায়নি। ব্রিটেনের ৬টি শহরে ইসলামী জলসায় বক্তৃতা দেওয়ার কথা ছিল আজহারীর।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close