শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার পর ছাত্রলীগ নেতার মদ্যপানের ছবি ভাইরাল

১০ অক্টোবর ২০২১, ১১:৩৫ PM
অভিযুক্ত ছাত্রলীগ নেতা সুমন খানের ভাইরাল হওয়া ছবি।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা সুমন খানের ভাইরাল হওয়া ছবি। © সংগৃহীত

পঞ্চম শ্রেণির এক শিশু (১০) শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। ধর্ষণ চেষ্টার পর ওই নেতার মদ্যপানের ছবি সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গত শুক্রবার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাজিদবাড়ি ইউনিয়নের ভয়াংবাজার এলাকায় ধর্ষণ চেষ্টার এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগীর মা শনিবার মির্জাগঞ্জ থানায় মামলা করেছেন।

অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম সুমন খান (২৮)। সে ভয়াং গ্রামের আজিজ খানের ছেলে। সুমন ৬ নং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর শিশুটি ভয়াংবাজার তার খালার বাড়িতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায় সুমন ঘরে প্রবেশ করে জোর করে ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিশু শিক্ষার্থীকে উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত সুমনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence