ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

২৪ সেপ্টেম্বর ২০২১, ০২:৫০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © প্রতীকী ছবি

সিরাজগঞ্জ এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জ সদর থানায় মামলাটি করেন ভুক্তভোগী ওই গৃহবধূ। 

অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম আকাশ শেখ। তিনি পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। আকাশ  সিরাজগঞ্জ পৌরসভা এলাকার জানপুর মহল্লার ছাকমান শেখের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার বিকালে আকাশ শেখ একটি বাড়িতে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে গৃহবধূর শাশুড়ি এগিয়ে এলে আকাশ শেখ পালিয়ে যান। 

গৃহবধূর স্বামী জানান, দীর্ঘদিন ধরে আকাশ শেখ আমার স্ত্রীকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর ও আকাশের পরিবারের কাছে অভিযোগও করা হয়। যে কারণে আকাশ ক্ষিপ্ত হয়ে গত সোমবার বিকাল ৩টার দিকে বাড়িতে ঢুকে আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬