যৌতুক না পেয়ে তালাক, কারাগারে রাবি শিক্ষার্থী

০৯ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৭ PM
কাউসার সাকিব ও রাবি লোগো

কাউসার সাকিব ও রাবি লোগো © ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে প্রেম করে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাউসার সাকিব। বিয়ের কিছুদিন পরেই যৌতুক দাবি করে না পেয়ে স্ত্রীকে তালাক দেন তিনি। এ ঘটনায় স্ত্রীর দায়েরকৃত মামলায় সাকিবকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) আদালতে উভয় পক্ষের শুনানী শেষে শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর আল মামুন সাকিবকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কাউসার সাকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। সে শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের লংগরপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, ২০২০ সালের ১৩ ডিসেম্বর প্রেমের সম্পর্কের সূত্রে শেরপুর সদর উপজেলার মুকছুদপুর টালিয়াপাড়া গ্রামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের কন্যা ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীকে বিয়ে করে কাউসার। কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রীর পরিবারের কাছে যৌতুক দাবি করে আসছিলেন তিনি। এমতবস্থায় গত ৭ মে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে সাকিব, তা আদায়ে ব্যর্থ হয়ে স্ত্রীকে নিজ বাড়ি থেকে তাড়িয়ে দেয় কাউসার। এমনকি অজ্ঞাতসারে গত ৪ জুন শহরের বাগরাকসা মহল্লার আফসানা জামান সেতু নামে এক মেয়েকে দ্বিতীয় বিয়ে করার পর গত ১৩ জুন প্রথম স্ত্রীকে তালাক দেন।

ওই ঘটনায় সাকিবের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন এবং মুসলিম পারিবারিক আইনে আদালতে দুটি পৃথক মামলা দায়ের হলে গত ২৩ আগস্ট সে আদালতে হাজির হয়ে আপোসের শর্তে ৮ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত অন্তঃবর্তীকালীন জামিন লাভ করে। কিন্তু ওই জামিনের মেয়াদ শেষ হলেও আপোস-মীমাংসা না হওয়ায় তাকে কারাগারে পাঠায় আদালত।

পড়াশোনা ও কাজ সহজ করতে নোটবুকএলএমের ৮ কার্যকর কৌশল
  • ১২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
৫৭টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ঝিনাইদহ সাইবার সেল
  • ১২ এপ্রিল ২০২৬
close