মাদক মামলায় ২৬ দিন পর পরীমণির জামিন

৩১ আগস্ট ২০২১, ০২:৫৭ PM
পরীমণি

পরীমণি © ফাইল ছবি

মাদক মামলায় গ্রেপ্তারের ২৬ দিন পর জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (৩১ আগস্ট) জামিন আবেদনের শুনানির পর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ জামিনের আদেশ দেন।

ঢাকার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানিয়েছেন, পুলিশের প্রতিবেদন দাখিলের আগ পর্যন্ত তার জামিন বহাল থাকবে।

গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমণিকে গ্রেপ্তার করে র‍্যাব। তার বাসা থেকে মদ ও আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য উদ্ধার করার কথা জানিয়ে পরদিন মাদক আইনে তার বিরুদ্ধে মামলা হয়।
সেই মামলায় তিন দফা রিমান্ড নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।

গত ২৫ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে ফৌজদারি পুনর্বিবেচনার আবেদন করেন চিত্রনায়িকা পরীমনি। পরীমনির পক্ষে আবেদনটি করেন আইনজীবী মুজিবুর রহমান।

 



শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬