রান্নাঘরের ধোয়া যাওয়া নিয়ে গৃহবধূকে হত্যা; আটক ৫

৩০ আগস্ট ২০২১, ০৫:৫২ PM
উপজেলার ভিটি মালদা গ্রামে এ ঘটনা ঘটে

উপজেলার ভিটি মালদা গ্রামে এ ঘটনা ঘটে © প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে রান্নাঘরের ধোঁয়া যাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় খাদিজা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত খাদিজা বেগম ওই গ্রামের মুক্তার বেপারীর স্ত্রী। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

ওই ঘটনায় নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- রমজান আলী, আল-ইসলাম, বকুল বেগম, অভি ছৈয়াল ও আনোয়ার ছৈয়াল।

রবিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ভিটি মালদা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিটি মালদা গ্রামের মুক্তার বেপারীর সঙ্গে প্রতিবেশী রমজান বেপারীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। পূর্ব বিরোধের জের ধরে ও রান্না ঘরের ধোয়া যাওয়া নিয়ে মুক্তার বেপারীর বাড়িতে হামলা চালায় রমজান, আলি ইসলাম, আনোয়ার, অভি, বকুল বেগমসহ কয়েকজন। এ সময় মুক্তার বেপারীর স্ত্রী খাদিজা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জেলার সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাসেদুল ইসলাম বলেন, এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেফতারের পর সোমবার আদালতে তোলা হয়েছে। বাকি আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরব আমিরাতের ফুজিরাহ তেল শিল্পাঞ্চলে ভয়াবহ ড্রোন হামলা
  • ১৬ মার্চ ২০২৬
রেজিস্ট্রেশন ছাড়া উপবৃত্তি নয়, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের স…
  • ১৬ মার্চ ২০২৬
তথ্য অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন শুরু ১ এপ…
  • ১৬ মার্চ ২০২৬
সহায়তা না দিলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খারাপ’ হবে: ট্রাম্প 
  • ১৬ মার্চ ২০২৬
বিশ্ববিদ্যালয় বন্ধের সুযোগে পাহাড় কেটে বালু লুট
  • ১৬ মার্চ ২০২৬
আবেদন না করলেও বেসরকারি শিক্ষকদের বদলি করতে পারবে সরকার
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence