ফুলবাড়ীয়ায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

২৮ আগস্ট ২০২১, ০৮:৩৭ PM
ডোবা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ

ডোবা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ © প্রতীকি ছবি

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অজ্ঞাত এক যুবকের মুখমণ্ডল বিকৃত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ আগষ্ট) দুপুর দেড়টার দিকে ফুলবাড়ীয়া উপজেলার সুরেরপাড় গ্রামের এক ডোবা থেকে ওই অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া উপজেলার এস আই জ্যোতিষ চন্দ্র দেব।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফুলবাড়ীয়া উপজেলার লক্ষীপুর বাজার থেকে শিমুলতলী সড়কের সুরেরপাড় গ্রামের খলিফাবাড়ী সংলগ্ন একটি ডোবায় লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে ২০/২২ বছর বয়সী অজ্ঞাত যুবকের মুখমণ্ডল বিকৃত হয়ে ফুলে যাওয়া অর্ধগলিত লাশ উদ্ধার করে।

ফুলবাড়ীয়া থানার এস আই জ্যোতিষ চন্দ্র দেব জানান, লাশটি ফুলে গিয়ে অর্ধগলিত হওয়ায় মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে ডোবায় ৫/৬ দিন ধরে লাশ পড়ে ছিল। লাশের পড়নে হালকা গোলাপীরঙের গোল গলা গেঞ্জি ও সাদা চেক লুঙ্গি রয়েছে। ঘটনাস্থল থেকে একটি জুতা উদ্ধার করা হয়েছে। ওই লাশের গায়ে থাকা গেঞ্জিতে লেখা ছিল ‘আল্লাহ আমার রব, এই রবই আমার সব’।

ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা …
  • ২২ এপ্রিল ২০২৬
আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগীদের সঙ্গে বিতর্কিতরাও মূল্য…
  • ২২ এপ্রিল ২০২৬
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
  • ২২ এপ্রিল ২০২৬