আইজিপি সেজে ডিআইজিকে হোয়াটসঅ্যাপ, গ্রেপ্তার তরুণ

২২ আগস্ট ২০২১, ০৮:৪৫ PM
প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তরুণ আমিরুল ইসলাম

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তরুণ আমিরুল ইসলাম © সংগৃহীত

হোয়াটসঅ্যাপে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদসহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে নওগাঁয় আমিরুল ইসলাম নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার (২২ আগস্ট) বিকেলে নওগাঁ সদর উপজেলার খাগড়া গ্রাম থেকে আমিরুলকে গ্রেপ্তার করা হয়।

ব্রিফিংয়ে এসব কথা জানান জেলা পুলিশ সুপার (এসপি) প্রকৌশলী আবদুল মান্নান মিয়া। তিনি বলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজির সরকারি ফোন নম্বর দিয়ে খোলা হোয়াটসঅ্যাপ আইডিতে আইজিপির ইউনিফর্ম পরা ছবিযুক্ত একটি হোয়াটসঅ্যাপ থেকে “হাই” মেসেজ আসে। কিন্তু, মোবাইল ফোনে সেভ করা আইজিপির নম্বরের সঙ্গে এই নম্বরের কোনো মিল না থাকায় সন্দেহ হয় ডিআইজির। নিশ্চিত হতে তিনি নম্বরটিতে কল করলে কেউ রিভিস করে না। পরে বিষয়টি আইজিপিকে জানানো হয়। ওই হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শক।

আরও পড়ুন: ফেনসিডিল ও ইয়াবাসহ আবাসিক হোটেল থেকে ২ পুলিশ সদস্য গ্রেপ্তার

পরে মোবাইল নম্বর ট্র্যাক করে আমিরুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়,  প্রায় ১০ থেকে ১২দিন আগে সে নিজের হোয়াটসঅ্যাপ আইডিতে আইজিপির ইউনিফর্ম পরা ছবি এবং নাম বসায়। এরপর পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে মেসেজ পাঠায়। পরে এসব মেসেজের স্কিনশট দেখিয়ে বিভিন্ন মানুষের কাছে বলে বেড়াতো যে, তার সঙ্গে বড় বড় অফিসারদের সম্পর্ক আছে। নানাবিধ সুবিধা নেওয়ার চেষ্টা করত সে।

তার বিরুদ্ধে সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬